সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হরমুজে তেল ট্যাঙ্কারে ফের হামলা, আহত ১২ ক্রুর ১১ জনই ভারতীয়

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজে তেল ট্যাঙ্কারে ফের হামলা, আহত ১২ ক্রুর ১১ জনই ভারতীয়

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ফের একটি তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পানামার পতাকাবাহী ‘অন পিস’ নামের ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। পরে জাহাজটি থেকে আহত ১০ জন ক্রুকে উদ্ধার করেছে ওমানের বিমানবাহিনী।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশটির বন্দরনগরী লিমাহ থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার দূরে ট্যাঙ্কারটি হামলার শিকার হয়। উদ্ধার করা ক্রুদের মুসান্দাম গভর্নরেটের খাসাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজটি আক্রান্ত হলে ১৯ জন ক্রুর মধ্যে অন্তত ১২ জন আহত হন। ক্রুদের ১৭ জনই ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে ১১ জন ভারতীয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহের ক্ষেত্রে ভারত অন্যতম প্রধান দেশ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এর আগে গত সেপ্টেম্বরে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। দেশটি নির্ধারিত রুট অনুসরণ না করা বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। একই সঙ্গে জলপথটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে মাশুল বা টোল আদায়েরও ঘোষণা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত