সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

পাকিস্তানের সাবেক অধিনায়কের যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানের সাবেক অধিনায়কের যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক

পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু জাতীয় দলের জার্সি পরার সুযোগ হয়নি। দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার পর এবার সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে হাসান খান। পাকিস্তানের সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ককে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাকা হয়েছে।

চোটের কারণে পেসার আলী খান ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।

সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়াকে নিয়ে চলমান এই সিরিজেই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে হাসানের। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ এসেছে তার সামনে।

২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন হাসান। সেই দলে ছিলেন পরবর্তীতে পাকিস্তানের জাতীয় দলে খেলা শাহীন শাহ আফ্রিদি ও মুসা খানও। তবে সতীর্থদের মতো পাকিস্তানের জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি হাসান।

জাতীয় দলে সুযোগের সম্ভাবনা কমে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অলরাউন্ডার। ২০২৪ সালে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জেতেন ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার।

এরপর একের পর এক আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান হাসান। বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৬ সালে পাকিস্তান সুপার লিগেও ফেরেন তিনি, খেলেন হায়দরাবাদ কিংসমেনের হয়ে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেই অভিজ্ঞতাই এবার তাকে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে। আলী খানের চোট অবশ্য তার জন্য সুযোগটি তৈরি করেছে। কাকতালীয়ভাবে আলী খানও পাকিস্তানি বংশোদ্ভূত।

দীর্ঘ অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের হাতছানি হাসানের সামনে। অভিষেক হলে এটি হবে তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত