সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশি, পাকিস্তান, মিশরসহ ৩২ জন উদ্ধার, ৭০ জনের বেশি নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশি, পাকিস্তান, মিশরসহ ৩২ জন উদ্ধার, ৭০ জনের বেশি নিহত

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৭০ জন ইউরোপে অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন ! ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন এই অধিবাসী প্রত্যাশীরা। এদিকে

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং ইউএনএইচসিআর স্থানীয় প্রতিনিধিরা (৫ এপ্রিল২০২৬) জানান, উদ্ধার হওয়া ৩২ জনের সবাই বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক। তাদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্কও রয়েছে

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ১০০ জনেরও বেশি মানুষ একটি হালকা বোটে করে লিবিয়ার তাজুরা বন্দর থেকে শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে যাত্রা শুরু করেছিলেন। সাগরের আবহাওয়া পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক, ঢেউ ছিল অনেক উঁচু। যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে, পরে তা লিবিয়ার জলসীমার মধ্যেই উল্টে যায়।

ভূমধ্যসাগরে উদ্ধার অভিযান পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণকারী জার্মান সংস্থা সি-ওয়াচ এক বিবৃতিতে জানায়, শনিবার (৪ এপ্রিল) তাদের একটি উড়োজাহাজ ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত একটি নৌকার খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে তারা ‘উল্টে থাকা একটি কাঠের নৌকা দেখতে পায়, যেখানে প্রায় ১৫ জন মানুষ মরিয়া হয়ে নৌকার গায়ে আঁকড়ে ধরে ছিল।

ইতালিয়ান কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো দা’রিগো জানান, উদ্ধার অভিযানটি লিবিয়ার কোস্ট গার্ডের সমন্বয়ে পরিচালিত হয়। এতে একটি ইতালীয় ও একটি লাইবেরিয়ান বাণিজ্যিক জাহাজ অংশ নেয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালীয় জাহাজে স্থানান্তর করে ইতালির দক্ষিণতম দ্বীপ লাম্পেদুসার নিকটবর্তী এলাকায় আনা হয়। লাম্পেদুসা দীর্ঘদিন ধরেই ইউরোপে প্রবেশের জন্য হাজারো আশ্রয়প্রার্থী ও অভিবাসীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

২০১৪ সালে আইওএম সমুদ্রে মৃত্যুর তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৫০-এর বেশি অভিবাসী ভূমধ্যসাগরে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের বেশিরভাগই লিবিয়ার মতো উত্তর আফ্রিকার দেশ থেকে ইতালি ও মাল্টার মতো ইউরোপীয় দেশে যাওয়ার পথে ভূমধ্যসাগর অতিক্রম করার সময় প্রাণ হারিয়েছেন। এছাড়া তুরস্ক ও গ্রিসের মধ্যবর্তী পূর্বাঞ্চলীয় সঙ্কীর্ণ পথ কিংবা মরক্কো ও স্পেনের মধ্যবর্তী পশ্চিমাঞ্চলীয় পথেও অনেকে মারা গেছেন।
চলতি বছরেই ভূমধ্যসাগরে প্রায় ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্য চলতি বছর ফেব্রুয়ারিতেই একটি নৌকাডুবিতে অন্তত অর্ধশতাধিক অভিবাসী নিখোঁজ হন।

  • সূত্র: নিউইয়র্ক টাইমস
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত