
বিশেষ প্রতিবেদক | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে

পবিত্র নগরী মক্কা ও মদিনা সহ সৌদি আরবের আটটি শহর স্মার্ট সিটির তালিকায় একটি জরিপে অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে জানা গেছে
২০২৬ সালের আইএমডি (আইএমডি) স্মার্ট সিটি ইনডেক্সে ইসলামের পবিত্রতম নগরী মক্কা-মদিনাসহ সউদী আরবের আটটি শহর স্মার্ট সিটির তালিকায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
বিশ্বব্যাপী এই তালিকায় রিয়াদ গত বছরের ২৭তম স্থান থেকে এবার এগিয়ে ২৪তম অবস্থানে উঠে এসেছে। এছাড়া পবিত্র নগরী মক্কা ৫০তম, জেদ্দা ৫৫তম, মদিনা ৬৭তম এবং আল-খোবার ৬৪তম স্থান অর্জন করছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য স্মার্ট সিটির তালিকায় অনেক উন্নতি দেখা গেছে আল-উলা শহর; শহরটি ১১২তম অবস্থান থেকে এক লাফে ৮৫তম স্থানে উঠে এসেছে। এটি মূলত আল-উলার দ্রুত উন্নয়ন এবং পর্যটন শিল্পের প্রকল্পগুলোর অগ্রগতির প্রতিফলন।
এছাড়া অন্যদিকে প্রথমবারের মতো এই সূচকে অন্তর্ভুক্ত হয়ে সউদীর হায়েল এবং হাফর আল-বাতিন বিশ্বে যথাক্রমে ৩৩তম এবং ১০০তম স্থান দখল করেছেন। উল্লেখ্য, এবারের সূচকে বিশ্বের মোট ১৪৮টি শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এই সূচকটি কীসের ভিত্তিতে তৈরি?
এই বৈশ্বিক সূচকটি মূলত বাসিন্দাদের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে জরিপের মাধ্যমে তৈরি করা হয়। শহরের পরিষেবা, ডিজিটাল অবকাঠামো এবং দৈনন্দিন জীবনে আধুনিক প্রযুক্তির প্রভাব নাগরিকরা কীভাবে গ্রহণ করছেন, তা এখানে পরিমাপ করা হয়।
অন্যদিকে আরও জানা গেছে ২০২৬ সাল সউদী আরবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার বছর’ হিসেবে পালন করা হচ্ছে। এই ফলাফল সউদী আরবের সেই নিরলস প্রচেষ্টাকেই তুলে ধরে, যার উদ্দেশ্য ও লক্ষ্য হলো— নাগরিক সেবার মান উন্নত করা এবং স্মার্ট ও টেকসই নিরাপদ শহর গড়ে তোলা। এর মাধ্যমে যেমন জীবনযাত্রার মান বাড়ছে, তেমনি বিশ্বময় দেশটির বিভিন্ন প্রতিযোগিতামূলক সক্ষমতাও শক্তিশালী হচ্ছে। তথ্য সূত্রঃ: সৌদি গেজেট ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত