সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, যেকোনো সময় ভেঙে পড়তে পারে রাষ্ট্র: সিআইএ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, যেকোনো সময় ভেঙে পড়তে পারে রাষ্ট্র: সিআইএ

গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনে ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে ইসরায়েল। যেকোনো সময় দেশটিতে গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় পতনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)।

মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের যুদ্ধ, অর্থনৈতিক চাপ, সামরিক ব্যয় বৃদ্ধি এবং তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ইসরায়েলের স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।

‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ শিরোনামের ওই গোপন মূল্যায়নটি গত আগস্টে সিআইএর রেড সেল প্রস্তুত করে। সংস্থাটির এই বিশেষ ইউনিট প্রচলিত ধারণার বাইরে গিয়ে সম্ভাব্য ঝুঁকি ও ভবিষ্যৎ পরিস্থিতি বিশ্লেষণ করে। দুই মার্কিন সূত্রের বরাতে মূল্যায়নের তথ্য প্রকাশ করেছে ড্রপ সাইট নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইসরায়েলে একাধিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে। অর্থনৈতিক চাপ ও সামরিক ব্যয় বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি যুদ্ধ শেষে মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের দেশে ফিরে আসাও নতুন চাপ তৈরি করছে।

এ ছাড়া কট্টর অর্থোডক্স ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এসব ইস্যু দেশটির সামাজিক ও রাজনৈতিক বিভাজন আরও গভীর করছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

গাজায় দীর্ঘদিনের যুদ্ধের পাশাপাশি লেবানন ও ইরানে সামরিক সংঘাতও ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা নিয়েও উদ্বেগ জানিয়েছে সিআইএ। মূল্যায়নে বলা হয়েছে, ক্ষমতা ধরে রাখার তাঁর রাজনৈতিক প্রচেষ্টা ইসরায়েলে রাজনৈতিক ও সাংবিধানিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

মূল্যায়নের সঙ্গে পরিচিত এক মার্কিন সূত্র ড্রপ সাইট নিউজকে বলেছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এমন পর্যায়ে পৌঁছেছে যে, ছোট কোনো ঘটনাও বড় ধরনের অভ্যন্তরীণ সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসাকে দীর্ঘমেয়াদি ঝুঁকি হিসেবে দেখছে সিআইএ।

তবে এই মূল্যায়ন নিয়ে ড্রপ সাইট নিউজের মন্তব্যের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিআইএ। এছাড়া মূল্যায়নে ইসরায়েলের আরব নাগরিকদের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হয়নি।

সূত্র: আন্দুলু

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত