বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us
জেলা প্রশাসকের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল

জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল

প্রশাসকের অনিয়ম , অপকর্ম ও অনৈতিক কর্মকান্ড বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল – মাসউদ এর অনিয়ম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সদর উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা। ৩ এপ্রিল ২০২৬ এ ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান সমালোচনা আলোচনা । ছড়িয়ে পড়া অডিওতে কথোপকথনে সদর উপজেলার সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরাকে এক সাংবাদিকের সঙ্গে মোবাইলে কথা বলতে শোনা গেছে। সেখানে তিনি সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ তাকে (ইউএনও) টাকাসহ বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দেন।

তাতে রাজি না হওয়ায় বিধিবহির্ভূতভাবে বদলি করিয়েছেন। ইউএনও বলেন, একটা মানুষের যত গুলো খারাপ দোষ থাকে সবকিছুই ওনার মধ্যে আছে। মন্ত্রীর পা ছুঁয়ে এসে জামায়াতের গলা ধরেন। ওনার কোনো চরিত্র নাই। লাখ টাকার দুর্নীতি করেন। তা আপনারা নিউজ করেন না। তিনি আরো বলেন, উনি খারাপ লোক। ওনার সঙ্গে কি নাইট স্ট্রে করতে হবে। বারবার পরিষদে বিধিবহির্ভূতভাবে বরাদ্দ নিতে বলে।

আমি তাতে রাজি হইনি। আমার দুইটা বাচ্চাকে নিয়ে দ্রুত স্টেশন এখান থেকে চলে যেতে বলেছে। এর আগে গত ২৮ মার্চ ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের আগে সব অনিয়ম-দুর্নীতিসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সখ্যতার প্রমাণাদিসহ কয়েকটি ফেসবুক আইডিতে ভাইরাল করা হয়। এসব ঘটনা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জেলা প্রশাসক ওইদিন রাতে ঝিনাইদহ সদর থানায় জিডি করেন।

তিনি জিডিতে পাঁচটি আইডি অ্যাকসেস দিয়ে উল্লেখ করেন- তার মানহানি করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। তবে ওই আইডিতে ডিসির বিরুদ্ধে বিভিন্ন জেলায় থাকা অবস্থায় দুর্নীতি ও বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সখ্যতার ছবি জুড়ে দেওয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসকের এহেন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এর সাথে এ জেলা প্রশাসকের বদলিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন মহল। এ ব্যাপারে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ এর সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Facebook Comments Box
×
আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত