
সফিউর রহমান সফিক | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৬৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের অধীনস্থ সরকারি প্রতিষ্ঠান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ত্রাণ অফিস । এই অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী হযরত আলী আবির অল্প সময় হয়েছে শতকোটি টাকার সম্পদের মালিক এটা কোন রূপকথার গল্প নয় এটাই বাস্তব সত্য ।
ফ্যাসিস্ট সরকারের শেষ সময়ের আগে হযরত আলী আবির ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের আওতাধীন একটি প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে চাকরি পান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা ত্রাণ অফিসে তৎকালীন আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কারিশমায় । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয় নাই আবিরকে । ওই সময়ের আলোচিত সমালোচিত মন্ত্রী মায়র আর্শিবাদে ভাগ্যের চাকা ঘুরে দাঁড়ায় তার ।
এরপর দুর্নীতি ,অনিয়ম, নানান অপকর্মের মাধ্যমে মাত্র কয়েক বছরে কোটি কোটি টাকা ও শতকোটি সম্পদের মালিক চতুর্থ শ্রেণীর কর্মচারী আবির । এ যেন আলাদিনের চেরাগ । বিভিন্ন সূত্রে অনুসন্ধানে জানা গেছে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার প্রভাব খাটিয়ে ঘুষ, দুর্নীতি নানান অনিয়ম করে বিভিন্ন প্রকল্পের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আবির এখন আঙ্গুল ফুলে কলাগাছ। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ,নিজের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর এলাকায় ও কুমিল্লা জেলার দাউদকান্দি ও তার আশেপাশের এলাকায় আবিরের রয়েছে প্রায় ৫০ বিঘা জমি , সাথে আছে ১০টি ফ্লাট, একাধিক দোকান, গাড়ি ও গ্রামের বাড়িতে আলিশান এসি সম্মিলিত বাড়ি সহ নামে বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স।
অন্যদিকে বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে আওয়ামী সরকারের দোসর সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দেশ থেকে পালিয়ে যাবার আগে তার বিশ্বস্ত হিসাবে পরিচিত ত্রাণ অফিসের অস্থায়ী প্রকল্প কর্মচারী হযরত আলী আবিরের কাছে গচ্ছিত রেখে গেছেন কোটি কোটি টাকা । হঠাৎ করে আবির কোটি কোটি টাকা ও শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ার বিষয়টি এখন বিভিন্ন মহলে নানান প্রশ্ন দেখা দিয়েছে ।
তাই এলাকাবাসী ও বিভিন্ন মহলের দাবি দূর্নীতি দমন কমিশন (দুদক) হযরত আলী আবিরের কোটি কোটি টাকা ও অবৈধ অঢেল সম্পদের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতিবাজ আবির ও তার দোসরদের আইনের আওতায় আনা হোক ।
অন্যদিকে আরো জানা গেছে সম্প্রতি আবিরের ঘুষ, দুর্নীতি নানান অনিয়ম , অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে । এই বিষয়ে কথা বলতে হরযত আলী আবিরের মোবাইলে বারবার ফোন দেওয়ার পরও তাকে পাওয়া যায়নি । তবে দাউদকান্দি উপজেলা প্রশাসনের জনৈক এক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় , হযরত আলী আবির বিগত সরকারের আমলে এক মন্ত্রীর প্রভাব খাটিয়ে অসংখ্য দুর্নীতি ও নানান অপকর্ম করেছে। কয়েকটি এমন বিষয়ের প্রাথমিক সততা পাওয়া গেছে ।
যে লোকটির এক সময় নুন আনতে পান্তা ফুরাতো সেই কুঁড়ে ঘরে বাস করা হতদরিদ্র হযরত আলী আবির এখন দামি গাড়ি হাকে আলিশান বাড়ি – ফ্লাটে বসবাস করছেন । হযরত আলী আবিরের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তরের বাগান বাড়ী ইউনিয়নের ছোট কিনাচক এলাকায় ।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত