
বিশেষ প্রতিবেদক | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট | ৬১০ বার পঠিত | পড়ুন মিনিটে

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে নরসিংদীতে জমি অধিগ্রহণকে ঘিরে সম্প্রতি নরসিংদীর সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও তার কয়েকজন সহযোগীকে নিয়ে কয়েক শত কোটি টাকার দুর্নীতির অনিয়ম ফাঁস হওয়া সেই বিতর্কিত দুর্নীতিবাজ কর্মকর্তা এ এইচ এম আজিমুল হককে অবশেষে ঢাকার এসিল্যান্ড হিসেবে নিয়োগ করা হয়েছে ।
একাধিক সূত্রে জানা গেছে ঘুষ – দুর্নীতি নানান অনিয়ম ও অপকর্মের শত অভিযোগ থাকার পরও বিশেষ কারিশমায় সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক ঢাকার ডেমরা রাজস্ব সার্কেলে বদলি হয়ে আসেন। সম্প্রতি এই ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নরসিংদী থাকাকালীন তিনি ও তার কয়েকজন সহযোগীর ঘুষ দুর্নীতি নানান অনিয়ম অপকর্মের বিষয়ে একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে সংবাদ প্রচারিত হয় । ভূমি অধিগ্রহণ শাখার তৎকালীন এই কর্মকর্তা ও তার ক’জন সহযোগীমিলে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে অধিগ্রহণের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে । কিছুদিন আগে তাকে নরসিংদী থেকে কিশোরগঞ্জের ভৈরবে বদলি করা হয়। এই বদলির কয়েক মাস না যেতেই বিশেষ জাদুরকাঠির মাধ্যমে বিগত সরকারের সুবিধাবাদীভোগী আজিমুল হক ঢাকার লোভনীয় রাজস্ব সার্কেলে বদলির আদেশ নিয়েছেন।
এদিকে অনুসন্ধান বিভিন্ন সূত্রে জানা গেছে এ এইচ এম আজিমুল হক নরসিংদীতে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালীন তিনি ও অধিগ্রহণসংশ্লিষ্ট কাজে প্রশাসনিক কর্মকর্তারা তখন ডিসি-এডিসিদের নিয়ন্ত্রণ করতেন। তাদের উপরস্থ কর্মকর্তাদের ঘুসের ভাগ নিতেন বলে কর্মকর্তারা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নিতে পারতেন না। এছাড়াও নরসিংদীর সাবেক এডিসি (রাজস্ব) অঞ্জন দাস, মোস্তফা মনোয়ার, নাজমুল হাসান, এলএও চৌধুরী মোস্তাফিজুর রহমান, রেহানা মজুমদার মুক্তি, রাজিব দাস পুরকায়স্থ ও এএইচএম আজিমুল হকসহ ঘুস সিন্ডিকেটের সদস্য এসব ক্যাডার কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি । উল্টো তাদের পুরস্কৃত করেছেন।
অনুসন্ধানে বিশ্বস্ত একাধিক সূত্রে আরো জানা গেছে এ এইচ এম আজিমুল হক ২০২০ সালে তৎকালীন ক্ষমতাসীন দলের সুপারিশে এনএসআই তে যোগদান করেন । এনএসআইতে থাকাকালীন ৪০ তম বিসিএসএ অংশগ্রহণ করেন এবং উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন । এদিকে বিএনপি’র নেতৃত্বাধীন নতুন সরকার দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসতে কাজ করছে। তবে বিগত দিনে বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধা নিয়ে যে সমস্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী নানান দুর্নীতি, অনিয়ম , অপকর্ম করে আঙ্গুল ফুল হয়েছে কলাগাছ। সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা গ্রহণ না করে তাদের যদি পুনরায় পূর্ণবাসন করা হয় তাহলে দুর্নীতি জিরো টলারেন্সে আনবে সরকার কি করে ? এটাই প্রশ্ন বিভিন্ন মহলের ?
এদিকে তৎকালীন নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা । বর্তমানে ভৈরব থেকে ঢাকা ডেমরা রাজস্ব সার্কেলে বদলির আদেশ পাওয়া এসিল্যান্ড এ এইচ এম আজিমুল হক এর বিরুদ্ধে বিগত দিনে উঠা ঘুষ- দুর্নীতি নানান অনিয়মের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান বিগত দিনে তার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি – অনিয়মের কথা উঠেছে তা সঠিক নয়। তবে তিনি ২০২০ সালে বিগত সরকারের আমলে এনএসআই তে যোগদান করেন এবং এনএসআই এ থাকাকালীন ৪০তম বিসিএসে অংশগ্রহণ করেন এবং উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন বলে তিনি জানান।
তিনি প্রতিবেদকের কাছে দাবি করেন, নরসিংদীতে তাদের আমলে অধিগ্রহণে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম হয়নি।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত