
জেলা প্রতিনিধি | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা পুলিশ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ৯৮টি অভিযানে ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত