সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

এশিয়ান গেমসে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল নেপাল

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়ান গেমসে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল নেপাল

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নেপাল। শুক্রবার জাপানের নিশ্শিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রাথমিক পর্বের ম্যাচে এই জয় পায় নেপাল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক দারউইশ রাসুলি। তবে নেপালের বোলারদের দাপটে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। হাসান ইসাখিল ২ বলে শূন্য, মোহাম্মদ আকরাম ৮ বলে ২ এবং করিম জানাত ৯ বলে ৯ রান করে আউট হন।

ফয়সাল খান আহমাদজাই ও নাজিবুল্লাহ জাদরান ৩০ রান করে করেন। নাঙ্গেয়ালিয়া খান ১৫ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে আফগানিস্তান।

নেপালের হয়ে কুশাল ভুর্তেল ৪টি এবং ললিত নারায়ণ রাজবংশী ৩টি উইকেট নেন।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন কুশাল ভুর্তেল। চতুর্থ ওভারে আসিফ শেখও ৪ বলে ২ রান করে ফিরলে চাপে পড়ে নেপাল।

এরপর সন্দীপ জোরা ৩৫ বলে ৩৪ রান করে দলকে ঘুরে দাঁড় করান। রোহিত কুমার পৌডেল ৩২ বলে ৩৩ এবং দীপেন্দ্র সিং আইরি ১৮ বলে ১৫ রান করে নেপালের জয়ের পথ সহজ করেন।

জয়ের জন্য মাত্র ১ রান বাকি থাকতে আউট হন আইরি। শেষ রানটি আসে গুলশান কুমার ঝার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় নেপাল।

শনিবার সকালে জাপানের মুখোমুখি হবে নেপাল।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত