সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

শর্টবোর্ড সার্ফিংয়ে হিটে তৃতীয় বাংলাদেশের ফাতেমা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শর্টবোর্ড সার্ফিংয়ে হিটে তৃতীয় বাংলাদেশের ফাতেমা

এশিয়ান গেমস-২০২৬-এর উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে দারুণ লড়াই করে রাউন্ড-১-এর হিটে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ফাতেমা আক্তার।

শুক্রবার জাপানের লং বিচে অনুষ্ঠিত রাউন্ড-১-এর ২ নম্বর হিটে ২.৯২ পয়েন্ট সংগ্রহ করেন ফাতেমা। একটি ওয়েভ থেকে তার সর্বোচ্চ স্কোর ছিল ২.৫০ পয়েন্ট।

দ্বিতীয় স্কোরিং ওয়েভে ফাতেমা ০.৮৩ পয়েন্ট পেলেও ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’ (পেনাল্টি-১) এর কারণে তা কমে ০.৪২ পয়েন্টে নেমে আসে। ফলে সেরা দুটি ওয়েভের স্কোর মিলিয়ে তার মোট পয়েন্ট দাঁড়ায় ২.৯২।

এই হিটে ৭.৭৩ পয়েন্ট (৪.০০ ও ৩.৭৩) নিয়ে শীর্ষে ছিলেন চীনের প্রতিযোগী জিন শুহান। ৫.০৩ পয়েন্ট (২.৭৩ ও ২.৩০) নিয়ে দ্বিতীয় হন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।

ফাতেমার সামনে এখন পরবর্তী রাউন্ডে নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ। দেশের হয়ে শর্টবোর্ড সার্ফিংয়ে তার পারফরম্যান্সে নজর থাকবে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত