সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

কানুনগো ইউসুফ এর অপকর্মের ফিরিস্তি ! ঘুষ-দুর্নীতি নানান অনিয়ম মাধ্যমে পাহাড় সমান সম্পদের মালিক!

সফিউর রহমান সফিক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানুনগো ইউসুফ এর অপকর্মের ফিরিস্তি  !  ঘুষ-দুর্নীতি নানান অনিয়ম মাধ্যমে পাহাড় সমান সম্পদের মালিক!

সার্ভেয়ার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কানুনগো ইউসুফ । কর্মরত ছিলেন ঢাকা এল এ শাখায় । পদোন্নতি পেয়ে বর্তমানে নতুন কর্মস্থল নেত্রকোনা জেলায় কানুনগো হিসেবে আছেন । সরকারি চাকুরির সুবাদে ঘুষ দুর্নীতি নানান অনিয়ম অপকর্ম করে পাহাড় সমান সম্পদের মালিক এখন তিনি ! আইনের হাত থেকে নিজেকে বাঁচাতে দুর্নীতির পন্থা অবলম্বন করে উপার্জিত অবৈধ অর্থ দিয়ে স্ত্রী, আত্মীয়-স্বজনের নামে করেছেন ফ্লাট- বাড়ি দোকান জমি সহ আরো কত কি! তার অর্থ বৃত্ত বৈভবের ঝলকানি দেখে মনে হয় সার্ভেয়ার ইউসুফের ঘরে এসেছে কোন আলাদিনের চেরাগ ?

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখায় থাকাকালীন ভুয়া বিল-ভাউচার ও নানান দুর্নীতি,অনিয়ম করে জমি অধিগ্রহণ , অবকাঠামো ক্ষতিপূরণ এর টাকা নিতে আসা লোকজনকে টেপে ফেলে কোন কোন বিল থেকে ৭% পার্সেন্ট কোন কোন বিল থেকে ৫% এবং কোন কোন বিল থেকে ১০%আবার ১৫% পার্সেন্ট পর্যন্ত টাকা হাতিয়ে নেওয়ার গুরুত্বর অভিযোগ উঠেছে। তৎকালীন সার্ভেয়ার বর্তমানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কানুনগো ইউসুফ এর বিরুদ্ধে। এল এ শাখায় সার্ভেয়ার হিসেবে কর্মরত থাকাকালীন সরকারি স্বার্থ সংশ্লিষ্ট থাকা জমি দুর্নীতির ও অনিয়মের পন্থা অবলম্বন করে প্রায় শত কোটি টাকা বিল অবমুক্ত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে ।

শতকোটি টাকার ঐ বিল ছাড়াও ঢাকা এল এ শাখার এল এ কয়েকটি কেস ফাইল অনিয়ম করে ছাড় করেছেন ইউসুফ চক্র। শুধু তাই নয় অবকাঠামো বিল -ভাউচারে অতিরিক্ত মূল্য নির্ধারণ , সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি ব্যক্তি মালিকানা দেখানো , জাল -জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা উত্তোলনের ব্যবস্থা করে দিয়ে ভূমিদস্যু দালাল সিন্ডিকেটের কাছ থেকে সার্ভেয়ার ইউসুফ চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ।
সম্প্রতি সার্ভেয়ার ইউসুফ বর্তমানে কানুন ইউসুফ পদোন্নতি পেয়ে ঢাকা এল এ শাখা থেকে বদলি হয়ে অন্যত্র চলে যাবার আগে জোয়ার সাহরার এলাকার জমি অধিগ্রহণের একটি বিল অনিয়মের মাধ্যমে অধিগ্রহণের টাকা উত্তোলনের সুযোগ করে দিয়ে পার্টির কাছ থেকে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে । মুল দলিল ছাড়াই বিল ছাড়ানো সকল ব্যবস্থা করে দিয়েছিলেন তৎকালীন সার্ভেয়ার ইউসুফ ও তার সহযোগী এল এ শাখার চেইনম্যান আবদুল্লাহ জাল-জালিয়াতি মাধ্যমে। ১ কোটি ৬১ লাখ টাকার বিল উত্তোলন করে অন্যান ওয়ারিসদের না দিয়ে এক ব্যক্তিকে বুঝিয়ে দেন চেইন ম্যান আব্দুল্লাহ ও সার্ভেয়ার ইউসুফ। বিনিময়ে নেন মোটা অংকের টাকা ।
একাধিক সূত্র আরো জানা গেছে কানুনগো ইউসুফ ঘুষ দুর্নীতি নানান অনিয়মের মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা ঢাকা (এল এ) জমি অধিগ্রহণ শাখা থেকে হাতিয়ে নিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন । বিভিন্ন ব্যাংকের রয়েছে নামে – বেনাম কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। এই বিষয়ে জানতে কানুনগো ইউসুফকে তার মোবাইলে বারবার ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেনি।
অন্যদিকে সম্প্রতি জাল-জালিয়াতির মাধ্যমে বিল ছাড়ানোর একটি বিষয় সম্পর্কে জানতে এল এ শাখার চেইন ম্যান আব্দুল্লাহর মোবাইল ফোনে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন এল এ কেস নং ৮/২৩-২৪ এর ব্যাপারে বলেন আমি শুধু পার্টিকে সার্ভেয়ার ইউসুফ ও শাখার কানুনগো সাথে পরিচয় করে দিয়েছি যা কিছু করেছে সার্ভেয়ার ইউসুফ করেছে আমি এই ব্যাপারে কিছুই জানিনা। কাগজপত্র মূল দলিল ছাড়া বিল জাল- জালিয়াতি করে টাকা উত্তোলনের ব্যবস্থা আমি করিনি এই বিষয়ে কিছুই জানিনা এর সাথে সার্ভেয়ার ইউসুফ ও শাখার কানুনগো জড়িত ।
একাধিক সূত্রে প্রকাশ দীর্ঘদিন যাবৎ ঢাকা এল এ শাখার একাধিক কানুনগো- সার্ভেয়ার নানান অনিয়ম, ঘুষ-দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ থাকার পরও উর্দ্ধতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় দিন দিন উক্ত শাখায় বেড়েই চলছে দুর্নীতি অনিয়ম পরিধি । বর্তমানে এল এ শাখায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একাধিক দোসর কানুনগো ও সার্ভেয়ার হিসেবে যোগদান করেছেন। বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট সরকারের দোসররা ঢাকা এল এ শাখায় সরকারের কিছু উর্দ্ধতন কর্মকর্তার যোগসাজশে শত শত কোটি টাকা লুটপাট করার অভিযোগ রয়েছে। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই দুর্নীতিবাজ কানুনগো-সার্ভেয়ারা বদলির আদেশ নিয়ে অন্যত্র চলে যায়। তবে সেই ফ্যাসিস্ট সরকারের দোসরা মোটা অংকের টাকা খরচ করে পুনরায় ঢাকা এল এ শাখায় যোগদান করেছে বলে জানা গেছে ।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত