
বিশেষ প্রতিনিধি | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা সমূহে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিষেধাজ্ঞার কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। এর সাথে দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।
জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুদ করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। ইলিশ প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও জানান, বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে সিদ্ধান্ত জানানো হবে ইলিশ রপ্তানি করা হবে কি হবে না।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত