সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলার দাবি হুথির

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান হামলার দাবি হুথির

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির হুথি বিদ্রোহীরা। এসব হামলার কঠোর ও নির্ধারক জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।

রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে বলেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে।

তিনি বলেন, ইয়েমেনের জনগণের ওপর চালানো এসব হামলা জবাবহীন থাকবে না। হামলার প্রতিশোধ নেওয়া হবে।

ইয়াহিয়া সারে বলেন, ‘আল্লাহ চাইলে, আমাদের জনগণের ওপর সৌদিদের হামলা জবাবহীন থাকবে না। শাস্তি আসছে।’

এর আগে চলতি সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা। ওই হামলায় সৌদির একটি তেল স্থাপনায় আগুন ধরে যায় এবং ৭৩ জন আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি, প্রেস টিভি

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত