সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭; আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৭; আহত শতাধিক

মিশরের গিজা শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের সব হাসপাতালে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার।

রোববার গিজার আল-আইয়াত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ট্রেনচালকও রয়েছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেন। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি বগি ভেঙে দুই টুকরো হয়ে গেছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসায় আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। তাঁদের অনেকের শরীরের হাড় ভেঙে গেছে। কেউ কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এদিকে মিশরের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি সহায়তা দিচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও সহযোগিতা করছে সংস্থাটি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়ার পাশাপাশি কারও গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে কঠোর জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর গিজা ও উচ্চ মিশরের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি ও ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ভারী ক্রেন।

উল্লেখ্য, ২০০২ সালের ফেব্রুয়ারিতে আল-আইয়াতের কাছাকাছি এলাকায় কায়রো থেকে লুকসরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনা মিশরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাগুলোর একটি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত