সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হচ্ছে ১০০ শয্যার হাসপাতাল: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হচ্ছে ১০০ শয্যার হাসপাতাল: প্রধানমন্ত্রী

শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ছয়টি হাসপাতালে ১০০টি করে শয্যা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিক ভাইদের চিকিৎসাসেবা দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ।

এ সময় দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর করে তোলা হয়েছে। নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একইভাবে দেশের শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশের ওপর নির্ভরশীল হতে বাধ্য হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত