সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ফাইনাল স্পেনে না হলে ২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাইনাল স্পেনে না হলে ২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনে আয়োজন করা না হলে যৌথ আয়োজক হিসেবে সরে দাঁড়ানোর প্রস্তাব দিতে পারে দেশটির বিরোধী দল পিপি (পিপলস পার্টি)। দলটির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহোর এমন মন্তব্যে বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে স্পেন, পর্তুগাল ও মরক্কোর মধ্যকার প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে।

স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তবে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

স্পেনের সংবাদমাধ্যম এল এস্পানিওলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে পিপি ক্ষমতায় এলে এবং ফিফা ফাইনাল মরক্কোকে বরাদ্দ দিলে স্পেনকে বিশ্বকাপ আয়োজন থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিতে পারে দলটি।

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’তে ফেইহো বলেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই আয়োজন করা উচিত। অন্যথায় বিশ্বকাপ আয়োজনে স্পেনের অংশ নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

পিপির যুক্তি, স্পেন ও পর্তুগাল প্রথমে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিয়েছিল। পরে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয় মরক্কো। তাই ফাইনাল স্পেনে আয়োজন করাই ন্যায্য বলে মনে করছে দলটি।

ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে স্পেনের বিখ্যাত সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যু স্টেডিয়াম। অন্যদিকে মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন গ্র্যান্ড স্টেডিয়াম হাসান দ্বিতীয়ও রয়েছে আলোচনায়।

তবে পিপির এমন অবস্থানের সঙ্গে একমত নয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সংস্থাটির মতে, ফিফা, অন্য আয়োজক দেশ ও সরকারের সঙ্গে স্পেনের চুক্তি রয়েছে। ফলে বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানো সহজ হবে না। যদিও ফাইনাল স্পেনে আয়োজনের দাবি অব্যাহত রেখেছে ফেডারেশন।

এদিকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি যাচাইয়ে স্পেনের বিভিন্ন শহর পরিদর্শন শুরু করেছে ফিফার প্রতিনিধিদল। স্টেডিয়াম, আবাসন, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ মাঠ ও পরিবহনব্যবস্থাসহ প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখছেন তাঁরা। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় এই পরিদর্শন কার্যক্রম চলবে।

ফাইনাল আয়োজন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এবং আয়োজক দেশগুলোর প্রতিযোগিতার মধ্যে এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবল বিশ্ব। শেষ পর্যন্ত ২০৩০ বিশ্বকাপের মহারণের শেষ লড়াই কোন দেশের মাটিতে অনুষ্ঠিত হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত