সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

কসবা ও কুমিল্লার তিন সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবা ও কুমিল্লার তিন সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় এসব অভিযান চালানো হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কসবা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল অংশ নেয়।

অভিযানে মালিকবিহীন ভারতীয় আতশবাজি, সিল্ক, জর্জেট, সুতি ও কাতান শাড়ি, গরু, বাসমতি চাল, বিভিন্ন ধরনের লোশন, ডেরোবিন ক্রিম, জনসন বেবি ক্রিম, ফুসকা, সেভেন অয়েল, শ্যাম্পু, মিল্ক রাইস ক্রিম ও সাবান জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ১১ হাজার ৮৯০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত