সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ডাম্পার সংঘর্ষে নিহত ৮, আহত ৩০

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ডাম্পার সংঘর্ষে নিহত ৮, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী বাস ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন ৩০ জন। শুক্রবার (৬ নভেম্বর) ভোরে অ্যাবটাবাদ জেলার হাভেলিয়ান ইন্টারচেঞ্জের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর তথ্যমতে, বাসটি উত্তরাঞ্চলীয় শহর গিলগিট থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথে বাসটির একটি টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি ডাম্পার ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা দিতে সাতটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী যান মোতায়েন করা হয়।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহত ৩০ জনের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আইয়ুব মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

এদিকে পাকিস্তানে সাম্প্রতিক সময়ে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এর আগের দিন পাকপত্তনের কাছে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত এবং ৩৩ জন আহত হন। এছাড়া গত সপ্তাহে পাঞ্জাবের হাফিজাবাদ জেলায় একটি যাত্রীবাহী বাস ড্রেনে পড়ে অন্তত পাঁচজন নিহত ও ২৭ জন আহত হন।

সূত্র: ডন ও সিনহুয়া।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত