সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, চাপাতিসহ আটক ৪

জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, চাপাতিসহ আটক ৪

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন সরাসরি ছিনতাইয়ে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, বুধবার গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) এবং নন্দীর বাজার এলাকার জাহিদ (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দিনগত রাতে ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নজরে আসে।

পরে পুলিশ সুপারের নির্দেশে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতিও উদ্ধার করা হয়।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত