সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মুক্তাগাছায় শুরু ‘নতুন কুঁড়ি’ সিজন-২, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তাগাছায় শুরু ‘নতুন কুঁড়ি’ সিজন-২, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি’ সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়ও আয়োজনের সঙ্গে যুক্ত হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নতুন কুঁড়ির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি সিজন-২-এ দাবা, ক্রিকেট, জুডো, ব্যাডমিন্টন, ফুটবল, অ্যাথলেটিকস ও সাঁতারসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

সংশ্লিষ্টদের মতে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। একই সঙ্গে অনলাইন আসক্তি ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

অভিভাবক ও অভিজ্ঞ মহলের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং তারা ভবিষ্যতে দেশ ও সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

উল্লেখ্য, মুক্তাগাছা উপজেলায় এ প্রতিযোগিতায় ৪৪টি স্কুল ও ২২টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত