সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, হৃদ্‌রোগে আক্রান্ত টেনেরিফের ফুটবলার

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, হৃদ্‌রোগে আক্রান্ত টেনেরিফের ফুটবলার

স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) ম্যাচের শেষ মুহূর্তে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষ হয় ৩০ বছর বয়সী দে মিগেলের। এ সময় গোলরক্ষকের আঘাত তাঁর বুকে লাগে। এর পরপরই মাঠে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

ঘটনার পর ম্যাচের ১০৮ মিনিটে ২-২ গোলে সমতায় থাকা অবস্থায় খেলা স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখেন অ্যান্ডোরার গোলরক্ষক ওওনো।

টেনেরিফ ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুরুতর শারীরিক অবস্থার মধ্যেও দে মিগেল বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তাঁকে সান্তা ক্রুজের হসপিতাল ইউনিভার্সিতারিও দে নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এদিকে দে মিগেলের দ্রুত সুস্থতা কামনা করেছে স্পেনের ফুটবল ফেডারেশনসহ দেশটির প্রথম বিভাগের কয়েকটি ক্লাব।

২০১৫ সালে লেগানেস ‘বি’ দলের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় দে মিগেলের। এরপর স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন তিনি। গত বছর টেনেরিফে যোগ দেন এই ফরোয়ার্ড।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত