সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মাধবপুরে জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাধবপুরে জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের প্রধান সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুর বিভিন্ন স্থানে কংক্রিট ও পলেস্তারা খসে পড়েছে। কোথাও কোথাও বেরিয়ে এসেছে ভেতরের রড। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামেশ্বর গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। প্রতিদিন শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ সেতুটি ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এর অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে।

বিশেষ করে সেতুর নিচের অংশের কংক্রিট ক্ষয়ে রড বেরিয়ে আসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা কামরুল খান বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাচলে বেশি সতর্ক থাকতে হয়। দ্রুত সংস্কার করা না হলে সেতুটি ভেঙে পড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য এস.এম ফয়সলের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ কমাতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে পুরোনো সেতুটি পুনর্নির্মাণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা মো. সামস্ জাবেদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। তাই সবকিছু এখনো জানা নেই। তবে বেশ কয়েকটি সেতু নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।’

দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা রামেশ্বর গ্রামের গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত