সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোনটি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোনটি

২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষদের বিভাগে প্রথমবারের মতো সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। নারী ফুটবলে তৃতীয়বারের মতো ‘সোনালী বল’ জিতেছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেয়াস। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মোট ১৩টি পুরস্কার দেওয়া হয়েছে।

সেরা তরুণ খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, স্ট্রাইকার ও ক্লাব—বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছেন বিশ্ব ফুটবলের তারকারা। বিজয়ীদের তালিকায় স্পেন ও ইংল্যান্ডের প্রতিনিধিদের সাফল্য ছিল উল্লেখযোগ্য।

একনজরে ব্যালন ডি’অরে ১৩ পুরস্কারের বিজয়ীরা—

ছেলেদের ব্যালন ডি’অর: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

মেয়েদের ব্যালন ডি’অর: অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)

ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়: ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের ফুটবলে সেরা কোচ: পেরে রোমেউ (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা কোচ: লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

নারী ফুটবলে সেরা গোলরক্ষক: কাতা কোল (বার্সেলোনা)

পুরুষ ফুটবলে সেরা গোলরক্ষক: উনাই সিমোন (স্পেন)

সক্রেটিস পুরস্কার: বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)

মেয়েদের সেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের সেরা ক্লাব: পিএসজি

সেরা পুরুষ স্ট্রাইকার: হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

সেরা নারী স্ট্রাইকার: শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুকা)

পুরুষদের বিভাগে হ্যারি কেইনের প্রথম ব্যালন ডি’অর জয় এবং নারী ফুটবলে অ্যালেক্সিয়া পুতেয়াসের তৃতীয়বারের সাফল্য এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। ব্যক্তিগত নৈপুণ্য ও দলীয় অর্জনের স্বীকৃতিতে তারকাবহুল ছিল এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত