সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

নেতানিয়াহু নিউইয়র্কে এলেই গ্রেপ্তারের দাবি মামদানির

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেতানিয়াহু নিউইয়র্কে এলেই গ্রেপ্তারের দাবি মামদানির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই এমন মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান জানানো উচিত। তার ভাষ্য, আইনি জবাবদিহির ঊর্ধ্বে কেউ থাকতে পারেন না।

ট্রাম্পের সঙ্গে গ্র্যাসি ম্যানশনে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি আলোচনায় উঠেছিল বলেও জানান মামদানি। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা উচিত।

নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি গত কয়েক মাস ধরেই জানিয়ে আসছেন মামদানি। তবে সম্প্রতি তিনি স্বীকার করেছেন, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নের একক ক্ষমতা তার নেই। একই সঙ্গে নেতানিয়াহুর সফরবিরোধী কোনো বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেবেন না বলে জানিয়েছেন তিনি।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর।

এর আগে ট্রাম্প ও মামদানির দ্বিপক্ষীয় বৈঠকে রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে অভিবাসন আইন প্রয়োগ এবং এক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প নিয়ে আলোচনা হয়।

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়াদ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, নিউইয়র্কের বাসিন্দাদের সুবিধার্থে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় জানান মামদানি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত