সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ল্যাবের উদ্ভাবন এবার বাজারে, ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ল্যাবের উদ্ভাবন এবার বাজারে, ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে শুধু গবেষণাগার বা ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উদ্ভাবকদের তৈরি নতুন প্রযুক্তি ও ধারণাকে সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় একই ছাতার নিচে এসেছেন দেশীয় উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীরা। উদ্ভাবনকে বাস্তব উৎপাদন ও বাজারমুখী করতে পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলাই আয়োজনের অন্যতম লক্ষ্য।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।

প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে মেলায়।

আয়োজকরা বলছেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবছর অসংখ্য সম্ভাবনাময় প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা তৈরি হলেও নীতি সহায়তা, প্রাথমিক তহবিল ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে অনেক উদ্যোগই বাণিজ্যিক পর্যায়ে যেতে পারে না। এ ধরনের প্রতিবন্ধকতা দূর করে উদ্ভাবনকে বাজারমুখী করাই এবারের মেলার মূল উদ্দেশ্য।

পাশাপাশি উদ্ভাবকদের মেধাস্বত্ব সংরক্ষণ এবং সফল উদ্ভাবনগুলোর বাণিজ্যিক সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত হবে।

এতে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে পারে—এমন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা হবে। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত