সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আশুগঞ্জে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, তিনি আত্মহত্যা করেছেন।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তাঁর বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে দায়িত্ব পালনকালে নিজের কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তাঁরা এলে কথা বলে পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত