সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

১২ আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চলে

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১২ আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চলে

এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আগামী ১২ আগস্ট বুধবার ঘটতে যাচ্ছে দৃষ্টিনন্দন সূর্যগ্রহণ। ইউরোপ, উত্তর আমেরিকা ও উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে এ গ্রহণ দেখা যাবে।

তবে ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন অঞ্চলে গ্রহণের দৃশ্যমানতায় থাকবে বড় ধরনের পার্থক্য। প্রায় ১৮০ মাইল বা ২৯০ কিলোমিটার প্রশস্ত একটি নির্দিষ্ট পথে অবস্থানকারীরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন। এ সময় চাঁদ সর্বোচ্চ ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে।

অন্যদিকে ইউরোপের সিংহভাগ এলাকায় দেখা যাবে গভীর আংশিক গ্রহণ। উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে দেখা যাবে তুলনামূলক কম মাত্রার আংশিক সূর্যগ্রহণ।

পূর্ণগ্রাসের মূল পথটি পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও উত্তর-পূর্ব স্পেনের ওপর দিয়ে বিস্তৃত। এসব অঞ্চলে দিনের বেলাতেই গোধূলির মতো অন্ধকার নেমে আসবে। আকাশে দেখা যাবে উজ্জ্বল তারা ও গ্রহ। একই সঙ্গে খালি চোখে দৃশ্যমান হবে সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা।

গ্রিনল্যান্ডের স্কোরসবি সুন্দর স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে। আইসল্যান্ডের রিকিয়াভিকে বিকেল ৫টা ৪৮ মিনিটে এবং স্পেনের লিওন, সোরিয়া ও মলরকার এস আরেনালে রাত ৮টা ২৮ মিনিট থেকে ৮টা ৩১ মিনিটের মধ্যে সর্বোচ্চ পূর্ণগ্রাস দেখা যাবে।

তবে পূর্ণগ্রাসের পথ থেকে সামান্য বাইরে থাকা মাদ্রিদে সূর্যের ৯৯.৯ শতাংশ ঢেকে গেলেও পূর্ণগ্রাস দেখা যাবে না।

উত্তর আমেরিকায় আংশিক গ্রহণ

উত্তর আমেরিকায় মূলত আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কানাডার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল, আলাস্কা এবং যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে গ্রহণের মাত্রা তুলনামূলক বেশি থাকবে।

কানাডার ইকালুইতে দুপুর ১টা ২৪ মিনিটে ৬১ শতাংশ এবং সেন্ট জনসে বেলা ৩টায় ৫৩ শতাংশ সূর্য ঢেকে যাবে। আলাস্কার ফেয়ারব্যাংকসে সকাল ৮টা ২৭ মিনিটে ৩৭ শতাংশ এবং অ্যাঙ্করেজে সকাল ৮টা ২১ মিনিটে ২৮ শতাংশ সূর্য ঢেকে যাবে।

এ ছাড়া বস্টন, কুইবেক সিটি, মন্ট্রিল ও নিউ ইয়র্কে ৯ থেকে ২৪ শতাংশ পর্যন্ত আংশিক গ্রহণ দেখা যাবে।

ইউরোপ ও উত্তর আফ্রিকায় গভীর আংশিক গ্রহণ

ইউরোপের বেশিরভাগ দেশ এবং উত্তর-পশ্চিম আফ্রিকার বাসিন্দারা বড় ধরনের আংশিক সূর্যগ্রহণের সাক্ষী হবেন।

স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় সূর্য যথাক্রমে প্রায় ৯৯.৯ শতাংশ ও ৯৯.৮ শতাংশ পর্যন্ত ঢেকে যাবে। আলজেরিয়ার আলজিয়ার্সে ৯৬ শতাংশ, ফ্রান্সে ৯৫ শতাংশ, পর্তুগালের লিসবন ও আয়ারল্যান্ডের ডাবলিনে ৯৪ শতাংশ এবং যুক্তরাজ্যের লন্ডন, কার্ডিফ ও বেলফাস্টে ৯১ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত সূর্য ঢাকা পড়বে।

জ্যোতির্বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, আংশিক গ্রহণের সময় কোনো অবস্থাতেই খালি চোখে বা সাধারণ রোদচশমা পরে সূর্যের দিকে তাকানো যাবে না। কেবল পূর্ণগ্রাসের সুনির্দিষ্ট মুহূর্তেই সূর্য দেখার নিরাপদ সুযোগ থাকে।

আংশিক গ্রহণ দেখার জন্য প্রত্যয়িত সোলার ফিল্টার বা সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা ব্যবহার করা বাধ্যতামূলক। যারা পূর্ণগ্রাসের পথের বাইরে থাকবেন, তারা নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির অফিশিয়াল সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন।

সূত্র: লাইভ সায়েন্স

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত