সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইরানের কাছে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের কাছে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা না চললেও মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির কাছাকাছি ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের তথ্য অনুযায়ী, সমুদ্রপথে ইরানগামী বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদারের পর অন্তত ৫৫টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া দুটি জাহাজকে অচল করা এবং আরও দুটি জাহাজে সরাসরি অভিযান চালানো হয়েছে।

বিশ্বের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস রসসহ বেশ কয়েকটি জাহাজ সেখানে বাণিজ্যিক চলাচল পর্যবেক্ষণ করছে।

এদিকে ওমানের মধ্যস্থতায় নৌ চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণে একটি সম্ভাব্য সমঝোতার কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছে তেহরান। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগত জলপথটি উন্মুক্ত করা হবে না।

ইরানের দাবির মধ্যে রয়েছে মার্কিন হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হুমকি বন্ধ করা।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তি ওয়াশিংটন লঙ্ঘন করেছে অভিযোগ করে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ধীরে এগোচ্ছে।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত