সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ফসল নষ্টের জেরে হত্যা, বিজয়নগরের প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফসল নষ্টের জেরে হত্যা, বিজয়নগরের প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবুল খায়েরকে (৫৫) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট কোতোয়ালি থানাধীন একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিএসসি সিলেটের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন।

র‌্যাব জানায়, গত ১ আগস্ট গরু দিয়ে হামদু মিয়ার জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে আবুল খায়েরের নেতৃত্বে কয়েকজন হামদু মিয়ার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করেন। গুরুতর আহত হামদু ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে প্রধান আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত