সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত রওনক, স্বপ্ন অসহায় মানুষের সেবা করার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত রওনক, স্বপ্ন অসহায় মানুষের সেবা করার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক মো. সাইফুল ইসলামের মেয়ে রওনক ইসলাম।

রওনক পৌর শহরের নাছরিন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। তার বাবা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বাংলা টিভির প্রতিনিধি। তার মা একজন গৃহিণী।

রওনকের এ সাফল্যে মা-বাবা, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার কৃতিত্বে পরিবারের পাশাপাশি বিদ্যালয়েরও মুখ উজ্জ্বল হয়েছে।

রওনক ইসলাম বলেন, ‘আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে অসহায়, গরিব-দুঃখী মানুষের সেবা করতে চাই। এ জন্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদেরসহ সবার কাছে দোয়া চাই।’

রওনক জানান, ছোটবেলা থেকেই মা-বাবা তার পড়াশোনাসহ সব বিষয়ে খেয়াল রেখেছেন। তিনি বলেন, ‘বাবা-মায়ের প্রচেষ্টায়, বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং নিজের ইচ্ছার কারণেই আজ ভালো ফলাফল অর্জন করেছি।’

এদিকে রওনকের সাফল্যে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন আখাউড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিক সাইফুল ইসলাম জানান, তিনি ভীষণ আনন্দিত। একই সঙ্গে দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন তিনি।

আখাউড়া নাছরিন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক বলেন, ‘রওনক ইসলাম একজন মেধাবী শিক্ষার্থী। সে নিয়মিত বিদ্যালয়ে আসত। পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী ছিল। আমরা সব সময় তাকে সহযোগিতা করেছি। সে এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।’

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত