সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

১৭ বছরে আওয়ামী লীগ অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী পার্থ

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৭ বছরে আওয়ামী লীগ অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী পার্থ

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতি ‘কোমর ভেঙে গেছে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেছেন, “দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সমস্যা রয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা এমন করে গেছে যে, দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের কঠিনতম সময়ে দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।”

বুধবার দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ভোলা-বরিশাল সেতুর প্রসঙ্গে পার্থ বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। ভোলা-বরিশাল সেতুর জন্য ভোলার প্রত্যেক মানুষ আন্দোলন করেছে। এ বিষয়ে সরকার নিজস্ব অবস্থান থেকে বিষয়টি বিবেচনা করছে।

তিনি বলেন, “হিজলা-মুলাদি-শরীয়তপুর হয়ে ঢাকায় গেলে প্রায় ৪০ মিনিট সময় কম লাগে। সরকার সেটিও বিবেচনা করছে।”

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজের জন্য ১ হাজার ২০০ কোটি টাকা, নদীভাঙন প্রতিরোধে ৭০০ কোটি টাকা এবং সদর উপজেলার অভ্যন্তরীণ সড়ক মেরামতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভোলার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নিজ দলের নেতাকর্মীদের প্রসঙ্গে পার্থ বলেন, “আমার দলে কোনো চোর নেই, সন্ত্রাসী নেই, টেন্ডারবাজ-চাঁদাবাজ নেই। আমার দলের নাম ভাঙিয়ে কেউ যদি এসব করে, মনে রাখবেন তারা আমার দলের কেউ নয়।”

নির্বাচনে ভোটারদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, নির্বাচনের সময় কেউ তাকে ভোট দিয়েছেন, কেউ দেননি। তবে এখন সবাই যেন তাকে সহযোগিতা করেন, যাতে তিনি সবার জন্য কাজ করতে পারেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন আন্দালিভ রহমান পার্থ। তাকে একনজর দেখতে সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ভোলার খেয়াঘাট, নতুন বাজার, কালীনাথ রায় বাজারসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন।

দুপুর ১২টার দিকে বরিশাল থেকে স্পিডবোটে ভোলার উদ্দেশে রওনা দেন পার্থ। এ সময় ভোলার খালের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।

দুপুর সোয়া ১টার দিকে ভোলার খেয়াঘাটে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

পরে খেয়াঘাট থেকে উকিলপাড়ার বাসভবনে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এরপর নতুন বাজার চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত