সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

শি জিনপিংয়ের বার্তা: ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত চীন-যুক্তরাষ্ট্র’

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শি জিনপিংয়ের বার্তা: ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত চীন-যুক্তরাষ্ট্র’

চীন ও যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বিতার বদলে অংশীদার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকের আগে বুধবার এ বার্তা দেন তিনি।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছালে লালগালিচায় শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত এক লিখিত বক্তব্যে দুই দেশের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন শি।

তিনি বলেন, ‘আমাদের দুটি দেশ প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত।’

চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থও গভীরভাবে জড়িত।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাণিজ্য, প্রযুক্তিগত প্রতিযোগিতা—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)—এবং ইরানের প্রতি বেইজিংয়ের কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং ট্রাম্পের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহযোগিতাকে প্রধান ভিত্তি, প্রতিযোগিতাকে সীমার মধ্যে রাখা এবং মতপার্থক্য নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে রাখার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে দুই দেশের একে অপরের পরিপূরক হিসেবে কাজ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন।

ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর প্রসঙ্গ টেনে শি বলেন, চীনা জাতির গৌরবময় পুনরুত্থান এবং ‘আমেরিকাকে আবার মহান করার’ লক্ষ্য একসঙ্গে এগিয়ে যেতে পারে।

দুই পরাশক্তি কীভাবে ভবিষ্যতে একসঙ্গে চলতে পারে, সে বিষয়ে উভয় পক্ষের একটি ‘সঠিক পন্থা তৈরি’ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শি জিনপিং বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় তাঁর সফর ফলপ্রসূ হবে বলে তিনি আত্মবিশ্বাসী। এ সফর উভয় দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে এবং বিশ্ব শান্তির জন্য নতুন আশার সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: এএফপি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত