সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, লন্ডনগামী বিমানের ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, লন্ডনগামী বিমানের ভিডিও ভাইরাল

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারির ঘটনা ঘটেছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া কথা-কাটাকাটি একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ বলেন, যাত্রাপথে একপর্যায়ে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি দেখতে পেয়ে কেবিন ক্রুরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই যাত্রী প্রথমে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর তারা একে অপরকে ধাক্কাধাক্কি ও মারধর শুরু করেন। ধস্তাধস্তির একপর্যায়ে একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

হঠাৎ বিমানের ভেতরে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কেবিন ক্রু ও কয়েকজন সহযাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত