সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

থানার ফটক বন্ধ রেখে ওসির ছেলের জন্মদিন, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

থানার ফটক বন্ধ রেখে ওসির ছেলের জন্মদিন, ভিডিও ভাইরাল

বগুড়ার শেরপুর থানার মূল ফটক বন্ধ রেখে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের ছেলের জন্মদিন পালনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে অনেকটা গোপনীয়তার মধ্যেই থানার ভেতরে জমকালো আয়োজনের মাধ্যমে জন্মদিন পালন করা হয়।

বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা প্রকাশ্যে আসে। জন্মদিন পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

জানা গেছে, ছেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাতে থানার ভেতরে আয়োজন করেন ওসি এস এম মঈনুদ্দীন। এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করতে পারেননি। ফলে সেবা না পেয়ে তাদের ফিরে যেতে হয়।

অনুষ্ঠান চলাকালে ওসির কক্ষে ফ্যান-বাতি জ্বলতে দেখা যায়। পাশাপাশি থানার অন্যান্য কর্মকর্তারাও কার্যক্রম বন্ধ রেখে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

তবে থানার ভেতরে জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা স্বীকার করেছেন ওসি (তদন্ত) জয়নুল আবেদীন। তিনি দাবি করেন, এতে থানার সেবা কার্যক্রম স্বাভাবিক ছিল।

এ বিষয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিয়ার রহমান বলেন, সরকারি কাজে কোনো গাফিলতি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। সেবা কার্যক্রম ব্যাহত হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত