সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে বাড়বে নিরাপত্তাঝুঁকি: হুমায়ুন কবির

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে বাড়বে নিরাপত্তাঝুঁকি: হুমায়ুন কবির

মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে তা শুধু মানবিক সংকট হিসেবেই থাকবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপির নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলে ছিলেন হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ওপরও পড়ছে।

তিনি রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ও কার্যকর উদ্যোগ কামনা করেন।

এদিকে, আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রতিনিধিদলের সদস্যরা।

রোহিঙ্গাদের মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার প্রতিশ্রুতিও দেন তারা।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সুসংহতকরণ ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন তিনি।

বাংলাদেশ, যুক্তরাজ্যের পার্লামেন্ট ও ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে এপিপিজির ভূমিকার কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশের অগ্রগতি ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলে ধরতে এবং দুই দেশের মধ্যে আরও সম্পৃক্ততা বাড়াতে এপিপিজির সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে সংসদীয় সহযোগিতা ও বিনিময়, গণতান্ত্রিক সুসংহতকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে উভয় পক্ষ মতামত বিনিময় করেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহও প্রকাশ করেন তারা।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত