সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আদালত থেকে মায়ের কাছেই ফিরেছিলেন কিশোরী, ফের অপহরণ; এসআরবির হাতে আসামি

জেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদালত থেকে মায়ের কাছেই ফিরেছিলেন কিশোরী, ফের অপহরণ; এসআরবির হাতে আসামি

নোয়াখালীর আদালত প্রাঙ্গণ থেকে মায়ের কাছ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আবুল হোসেন রনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। একই অভিযানে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১১ সিপিসি-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডু।

এসআরবি জানায়, সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সিপিসি-৩, নোয়াখালী ও এসআরবি-৭ সিপিএসসি, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাশে কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফ নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে আবুল হোসেন রনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের বাছেদের বাড়ির সালাউদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। রনি ও তার সহযোগীরা তাকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা গত ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, নোয়াখালীতে মামলা করেন।

পরে ভিকটিম জান্নাতুল মাওয়া মুক্তা (১৩)-কে উদ্ধারের জন্য আদালত জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীকে নির্দেশ দেন। একপর্যায়ে আসামিরা ভিকটিমকে আদালতে হাজির করলে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টার, চট্টগ্রামে পাঠানো হয়।

এরপর গত ১৩ সেপ্টেম্বর আদালত ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেন। আদালত থেকে মেয়েকে নিয়ে সিএনজিতে ওঠার সময় রনিসহ অন্য আসামিরা তাদের ঘিরে ফেলেন। তারা ভিকটিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তার মা বাধা দেন। এ সময় তাকে কিল-ঘুষি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে রনি তার গলা টিপে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।

একপর্যায়ে আসামিরা সিএনজি ও মোটরসাইকেলে করে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরে এ ঘটনায় ভিকটিমের মা সুধারাম থানায় মামলা করেন।

মামলা হওয়ার পর জড়িত আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১১ সিপিসি-৩। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পাশে কলোনি এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত