
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

করদাতাদের অর্থে নিজের প্রচারণামূলক বিজ্ঞাপন তৈরি করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব বিজ্ঞাপনের খরচ এবার নিজেই বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তাকে কেন্দ্র করে তৈরি করা ‘পজিটিভ প্রোমোশন ফর আওয়ার গ্রেট ইউএসএ’ বা ‘আমাদের মহান ইউএসএ-র সদর্থক প্রচার’ শীর্ষক বিজ্ঞাপনগুলোর অর্থ তিনি নিজেই দেবেন।
এসব বিজ্ঞাপন তৈরিতে অন্তত ১৫ লাখ ডলার খরচ হয়। ট্রাম্প জানান, তার সমর্থকদের কাছ থেকেও পাওয়া অর্থ এ কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) রাজনৈতিক অ্যাকশন কমিটিও বিজ্ঞাপনের ব্যয় বহন করবে।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এই দেশাত্মবোধক বিজ্ঞাপন বানাতে আমি নিজে অর্থ ব্যয় করব।’ মাগা দলের জন্য তিনি যে অর্থ উপার্জন করেন, তার একটি অংশও বিজ্ঞাপন তৈরিতে ব্যবহার করা হবে বলে জানান তিনি।
তবে ট্রাম্পকে কেন্দ্র করে তৈরি এসব বিজ্ঞাপনের নৈতিকতা নিয়ে ইতোমধ্যে আইনসভার সদস্যসহ বিভিন্ন বিশ্লেষক প্রশ্ন তুলেছেন।
সমালোচকদের উদ্দেশে ট্রাম্প বলেন, এসব বিজ্ঞাপনের জন্য করদাতাদের অর্থ ব্যয় করা ‘স্বাভাবিক’ হলেও তিনি এবার নিজের অর্থেই বিজ্ঞাপনগুলো তৈরি করবেন। তবে এতেও তার সমালোচকরা সন্তুষ্ট হবেন না বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: ডয়েচে ভেলে

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত