সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল আবিষ্কার: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল আবিষ্কার: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল।

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স-সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ সিদ্ধান্ত নেয়।

নোবেল পুরস্কারের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে নরওয়ের রাজধানী অসলো থেকে। বাকি পুরস্কারগুলোর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অংশ হিসেবে তারা পাবেন অর্থ, সনদ ও স্বর্ণপদক।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত