সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ১৬

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ১৬

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যুদ্ধ পঞ্চম বছরে গড়ালেও দুই দেশের হামলা-পাল্টা হামলা থামার কোনো লক্ষণ নেই। খবর দ্য ডনের।

রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর ২০২২ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম পার করেছে অঞ্চলটি। এরপর মস্কো ও কিয়েভ উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। ক্রেমলিনও বারবার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের লক্ষ্য থেকে তারা সরে আসেনি।

ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় উত্তর-পূর্বাঞ্চলের সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

রাজধানী কিয়েভেও রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর এক দিন আগে শহরটিতে রুশ হামলায় সাতজন নিহত হন। ইউক্রেনের দাবি, সামনে আরেকটি শীত মৌসুমকে কেন্দ্র করে কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো।

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন।

রুশ-সমর্থিত খেরসন অঞ্চলের কর্মকর্তা ভ্লাদিমির সালদো জানান, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়। পরে ধ্বংসস্তূপ থেকে ২০০৪ ও ২০০৬ সালে জন্ম নেওয়া দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকায় আরও একজন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

এ ছাড়া মস্কো-নিযুক্ত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি জানিয়েছেন, রাতের ইউক্রেনীয় হামলায় দখলকৃত অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন।

যুদ্ধের কারণে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারাও।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘হতে যাচ্ছে’। তবে এখন পর্যন্ত যুদ্ধ অবসানে বড় কোনো অগ্রগতি দেখা যায়নি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত