সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

হোটেলে প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তা, হাতেনাতে ধরলেন স্ত্রী; এরপর মারধর

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোটেলে প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তা, হাতেনাতে ধরলেন স্ত্রী; এরপর মারধর

কুয়াকাটার একটি হোটেলে কথিত পরকীয়া প্রেমিকার সঙ্গে অবস্থানকালে পুলিশের এসআই জাকির হোসেনকে হাতেনাতে ধরে ফেলেছেন তার স্ত্রী। এরপর ওই নারীকে মারধরের চেষ্টা করেন স্ত্রী। প্রেমিকাকে রক্ষা করতে গিয়ে উল্টো স্ত্রীকেই মারধর করেন জাকির। ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাউফলের কয়েকটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওতে স্ত্রীকে মারধর করতে দেখা যাওয়া এসআই জাকির হোসেন বর্তমানে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভোলায় কর্মরত থাকার সময় এক তরুণীকে বিয়ে করেন এসআই জাকির হোসেন। তাদের সংসারে একাধিক সন্তান রয়েছে। পরে পটুয়াখালীর দুমকী উপজেলার এক নারীর সঙ্গে তার কথিত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র জানায়, ওই নারীকে নিয়ে কুয়াকাটার একটি হোটেলে অবস্থান করছিলেন জাকির। খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে স্ত্রী দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় ক্ষুব্ধ স্ত্রী ওই নারীকে মারধরের চেষ্টা করলে জাকির বাধা দেন। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন তিনি।

১৮ সেকেন্ডের ভিডিওটি কবে বা কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশ সূত্রের দাবি, চাকরি বাঁচাতে পরবর্তী সময়ে ওই নারীকে বিয়ে করেন জাকির হোসেন। বর্তমানে দুই স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি।

তবে ভিডিও ও এসব অভিযোগের বিষয়ে এসআই জাকির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনা বাউফলের নয়। তাই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।’

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত