সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us
এশিয়ান গেমস নারী হকি

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমসের গ্রুপপর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ১-০ গোলে পিছিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে দলটি। এরপর ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কনা।

তবে সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। এরপর শেষ কোয়ার্টারে আবারও আঘাত হানেন হুয়াং ইউ-টিং। নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের অভিষেক হয়েছিল চীনের বিপক্ষে। প্রথম ম্যাচেই চীনের কাছে ১৩-০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয় দলটি।

চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রথম পয়েন্ট পায় বাংলাদেশ। শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র নিয়ে গ্রুপপর্ব শেষ করল তারা।

পাঁচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-এর টেবিলে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চীন।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত