সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন, সড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাটের সার গোডাউন এলাকায় বলরামপুর ও পীরগাছা গ্রামের স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন শাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিঠুন, জসিজার রহমান (সনজু), মিজানুর রহমান, সালাম মিয়া ও নুর মোহাম্মাদ (পিন্স)সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা এলাকায় মাদক কারবার বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা এবং অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, বলরামপুর গ্রামের মোন্নাফ মন্ডল মিঠু ও তার স্ত্রী হামিদা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ভূমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।

তবে এসব অভিযোগের বিষয়ে মোন্নাফ মন্ডল মিঠু ও হামিদা বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত