সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ঢাকাসহ ১০ জেলায় কালবৈশাখীর আভাস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকাসহ ১০ জেলায় কালবৈশাখীর আভাস

কয়েক দিন টানা ভ্যাপসা গরমের পর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

সোমবার (২৫ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলার ওপর দিয়ে নতুন করে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই ঝোড়ো আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করা হয়।

রোববারের আবহাওয়ার চিত্র তুলে ধরে অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় হওয়ায় গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৮৩ মিলিমিটার। এছাড়া সিলেটে ৬৬ এবং রাঙামাটিতে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় আজ সকাল ৬টা পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর পাশাপাশি রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক
Editor

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

প্রকাশক
Publisher

ফারজানা আফরিন সৈথী
Farzana Afrin Soythe

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত