সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট, যা বললেন তিনি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট, যা বললেন তিনি

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত আইজেনকোট দায়িত্ব পাওয়ার পর জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের অঙ্গীকার করেছেন।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন এই দায়িত্বের যোগ্য হয়ে উঠতে পারি, সে জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।’

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এরপর নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। একই সময়ে নেতানিয়াহুও সরকার গঠনের জন্য জোটের সমর্থন আদায়ের চেষ্টা চালান।

ইসরায়েলে সরকার গঠনের জন্য পার্লামেন্টের অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে রয়েছেন ৬৭ জন আইনপ্রণেতা। অন্যদিকে, নেতানিয়াহুর জোটের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৬ জন। আরব নেতৃত্বাধীন দলগুলোও আইজেনকোটের পক্ষে অবস্থান নিয়েছে।

নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যাবে। এই সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত দাবি, মন্ত্রিসভার পদ বণ্টন এবং জোট গঠনের শর্ত নিয়ে আলোচনা করবেন তিনি। প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের একজন মুখপাত্র জানান, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে এ দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত