
জেলা প্রতিনিধি | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ র্যালিতে বিপুলসংখ্যক নারী-পুরুষ, নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে গাড়িবহর ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে জড়ো হন। পরে ফায়জুর রহমান ফয়েজের নেতৃত্বে বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মূল র্যালি ও সমাবেশে যোগ দেয়।
র্যালিতে অংশ নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুর রহমান ফয়েজ একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, অবহেলিত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পিছিয়ে পড়া মানুষের জীবনমান পরিবর্তন, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার মানোন্নয়ন তাঁর প্রধান লক্ষ্য। জনগণের দুর্ভোগ লাঘব ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত