সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us
আগামী ২-৩ দিন সতর্ক থাকার নির্দেশ, এক সপ্তাহের সতর্কতা জারি

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ২২, আরও বড় কম্পনের শঙ্কা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ২২, আরও বড় কম্পনের শঙ্কা

জাপানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও শক্তিশালী কম্পনের আশঙ্কা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে আগামী এক সপ্তাহ বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে। মূল ভূমিকম্পের পর কয়েক দফা ছোট কম্পনও অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিজুওকা প্রিফেকচারে, ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয় আইচি প্রিফেকচারে। এ ছাড়া হামামাতসু শহর, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। তবে রাজধানী টোকিওতে কম্পন অনুভূত হয়নি।

জাপানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে বিভিন্ন দোকানের জানালা ভাঙা এবং রাস্তায় কাচের টুকরা ছড়িয়ে থাকতে দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে বই পড়ে মেঝেতে স্তূপ হয়ে যায়। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে যান।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন আরও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এ কারণে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জরুরি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তা আয়াতাকা এবিতা সাংবাদিকদের বলেন, সম্ভাব্য ভূমিধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া এবং বৃষ্টিপাতের প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে নানকাই ট্রফ প্লেট এলাকায় এখন পর্যন্ত অস্বাভাবিক কোনো পরিবর্তন শনাক্ত হয়নি। বিজ্ঞানীদের আশঙ্কা, ভবিষ্যতে এ এলাকায় বড় ধরনের ভূমিকম্প হতে পারে।

এদিকে ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে নাগরিকদের জরুরি প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বোতলজাত পানি, শুকনো খাবার ও ব্যাটারি মজুত রাখার পাশাপাশি ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।

তথ্যসূত্র: এপি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত