সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমার শঙ্কা: পেট্রোবাংলা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমার শঙ্কা: পেট্রোবাংলা

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। তবে এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ সময়ে গ্যাস সরবরাহ কমতে পারে। এতে দেশের কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীর দুটি এলএনজি টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে সামিট এলএনজির রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

এদিকে, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

পেট্রোবাংলা স্পষ্ট করেছে, দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না; শুধু সরবরাহের পরিমাণ কিছুটা কমতে পারে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত