সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

যানজট-শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে ১৫ সপ্তাহের বিশেষ কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যানজট-শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে ১৫ সপ্তাহের বিশেষ কর্মপরিকল্পনা

গাজীপুর মহানগরকে যানজট ও শব্দদূষণমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে ১৫ সপ্তাহের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এর আওতায় গাজীপুর সরকারি মহিলা কলেজ থেকে ‘জুলাই চত্বর’ পর্যন্ত এলাকাকে যানজট ও শব্দদূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় এ কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, গাজীপুরকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় শহরে চলাচলকারী অটোরিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ই-নিবন্ধন কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে স্কাউট সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করার পরিকল্পনা তুলে ধরা হয়। এ কাজে সিনিয়র সিটিজেন, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মতবিনিময়সভায় বক্তারা শহরের যানজট ও নাগরিক ভোগান্তির চিত্র তুলে ধরে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা, শব্দদূষণ রোধ এবং বিকল্প সড়ক ব্যবহারের ওপর জোর দেন।

তারা বলেন, গাজীপুরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় যানজট ও শব্দদূষণমুক্ত নগর প্রতিষ্ঠা সম্ভব।

সভায় আরও বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (মিডিয়া) মো. আরিফ হোসাইন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম।

এ সময় শিক্ষক, সাংবাদিক, বিএনসিসি সদস্য, সংশ্লিষ্ট যানবাহন সমিতির নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত