সর্বশেষ >>
সর্বশেষ >>
Advertise with us

বোস্টনের পথে ৬ আরোহীসহ এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, সাগরে মিলল ধ্বংসাবশেষ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বোস্টনের পথে ৬ আরোহীসহ এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, সাগরে মিলল ধ্বংসাবশেষ

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ম্যাসাচুসেটসের ন্যান্টাকেট দ্বীপের উপকূলে ধ্বংসাবশেষ শনাক্ত হওয়ার পর বিমানটিতে থাকা ছয় আরোহীর সন্ধানে রাতভর তল্লাশি চালাচ্ছে মার্কিন কোস্ট গার্ড।

নিখোঁজ ছয়জনের মধ্যে চারজন কানাডার নাগরিক এবং দুজন বারমুডার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন দুই কানাডীয় পাইলট, দুই চিকিৎসাকর্মী, বারমুডার এক রোগী ও তার এক স্বজন।

‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস’-এর গালফস্ট্রিম জি-১০০ উড়োজাহাজটি শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে। রাত ১টার কিছু পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বিমানটির।

কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট পর্যবেক্ষণ তথ্য বলছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগে বিমানটি ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে প্রায় ১১ হাজার ফুটে চলে আসে।

এ সময় পাইলটদের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের রেডিও যোগাযোগেও সমস্যা হচ্ছিল। পরে পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, বিমানটির বৈদ্যুতিক ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই বিমানটির সন্ধানে অভিযান শুরু করে মার্কিন কোস্ট গার্ড। পরে ন্যান্টাকেটের উপকূলীয় সমুদ্র এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

তবে এখনো ছয় আরোহীর কারও সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে সমুদ্রে জাহাজের পাশাপাশি হেলিকপ্টার ও বিমান ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজদের পরিবারের সদস্যদেরও ঘটনার বিষয়ে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Daily News of Bangladesh-এর খবর

প্রধান সম্পাদক
Cheif Editor

আমিনুল ইসলাম
Aminul Islam

সম্পাদক ও প্রকাশক
Editor & Publisher

সফিউর রহমান সফিক
Shafiur Rahma Shafiq

ব্যবস্থাপনা সম্পাদক
Managing Editor

মোহাম্মদ ফিরোজ খান
Mohammed Feroz khan

ইউরোপ ব্যুরো চীফ
Europe Bureau Chief

Shah Mohammed Taifur Rahman Choton Tel.+393274953442 শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন
ঠিকানা

© ২০২৬ দৈনিক নিউজ অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত